rongginnbd
Saturday, December 23, 2017
সন্ধ্যায় মুখোমুখি মেসি-রোনালদো
রঙিন ডেস্ক :
স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই জমজমাট আসর এল ক্লাসিকো। আর এবারই প্রথম লা লিগা কর্তৃপক্ষ ভরদুপুরে আয়োজন করতে যাচ্ছে এল ক্লাসিকো। মেসি-রোনালদোর এই লড়াই অবশ্য রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে। তবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
এই ম্যাচ জিতলে লা লিগার শিরোপা জয়ের আরো কাছে চলে যাবে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। কারণ এক ম্যাচ কম খেলা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা বার্সা আরো এগিয়ে যাবে। তাছাড়া আজ রাতের ম্যাচে বার্সেলোনার দলে কোনো পরিবর্তন আসছে না। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজর সঙ্গে আক্রমণের ধার বাড়াতে থাকতে পারেন উসমান ডেম্বেলেও।
অন্যদিকে ক্রিসমাসের আগেই এই ম্যাচে গুঞ্জন উঠেছিল যে মূল একাদশে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বার্সার বিপক্ষে মাঠ কাঁপাতে ঠিকই মাঠে নামবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। এজন্য গতকাল শুক্রবার নিজেকে আরো ঝালিয়ে নিতে অনুশীলনও করেছেন বর্ষসেরা এই ফুটবলার।
কেবল তাই নয়, রিয়ালের শক্তি আরো বাড়াতে মূল একাদশে থাকতে পারেন গ্যারেথ বেলও। ওয়েলসের তারকা ফুটবলার বেল ইনজুরি থেকে ফিরে ক্লাব বিশ্বকাপের দুইটি ম্যাচ খেলেছেন। ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে রিয়ালের পক্ষে একটি গোলও করেছেন বেল।
তাই দেখা যাচ্ছে দুই দলেরই শক্তি হতে পারে সমানে সমান। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ঘরের মাঠে কন্ডিশন বিবেচনায় রিয়ালই ফেবারিট বলে দাবি করেছেন পিএসজি কোচ উনাই এমিরি।
বার্সেলোনা :
সম্ভাব্য ফর্মেশন : (৪-১-৩-২)
সম্ভাব্য প্রথম একাদশ : আন্দ্রে টের স্টেগেন, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমিতি, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, গোমেজ, ইভান রাকিটিস, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং পাকো আলকাসার।
রিয়াল মাদ্রিদ :সম্ভাব্য ফর্মেশন : (৪-৩-১-২)সম্ভাব্য প্রথম একাদশ : কেইলার নাভাস, দানি কারভাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মাদ্রিচ, ইস্কো, গ্যারেথ বেল, ক্রিস্তিয়ানো রোনালদো।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment