rongginnbd
Saturday, December 23, 2017
এল ক্লাসিকোর জয় পরাজয়ের পরিসংখ্যান
রঙিন ডেস্ক :
আজ সন্ধ্যায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠি হতে যাচ্ছে এ ক্লাসিকো। ম্যাচটিতে বার্সেলোনার বিপক্ষে নামার জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে করেই হোক ম্যাচটি জেতাতে চান রিয়াল তারকা। তবে বার্সাকে জেতাতে দলে আছেন লিওনেল মেসিও। ফুটবল প্রেমিদের চোখ এখন লা লিগার সন্ধ্যার এই ম্যাচটিতে। চলুন দেখে নেয়া যাক এ পর্যন্ত বার্সা-রিয়ালের মুখোমুখিতে জয় পরাজয়ের পরিসংখ্যানটা-
১৯০২ সালের ১৩ মে’তে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম এল ক্লাসিকো মহারণ। শতক পেরিয়ে রিয়াল-বার্সার ধ্রুপদী লড়াই পা রেখেছে ১১৫ বছরে। প্রতি বছর একাধিকবার হয় এই দ্বৈরথ। তবু ভাটা পড়েনা রোমাঞ্চ, আবেগ আর উত্তেজনার। আজ আরেকটি এল ক্লাসিকোর আগে জেনে নেয়া যাক এই লড়াইয়ের পরতে পরতে লুকিয়ে থাকা অনেক তথ্যের ১০টি।
মোট ২৩৫ ম্যাচ
৯১ বার্সা জয়ী
৯৫ রিয়াল জয়ী
৪৯ ড্র
রিয়াল জয়ী বার্সা জয়ী ড্র
সব প্রতিযোগিতায়:
৯৫
৯১
৪৯
লা লিগা:
৭২
৬৯
৩৩
চ্যাম্পিয়নস লিগ:
৩
২
৩
কোপা ডেল রে:
১২
১৪
৭
অন্যান্য:
৮
৬
৬
নিজেদের মাঠে
দল জয় ড্র হার
রিয়াল
৬৪
২৫
২৭
বার্সা
৬২
২৪
২৭
সর্বোচ্চ গোলদাতা
লিওনেল মেসি ২৪ (বার্সেলোনা)
আলফ্রেডো ডি স্টেফানো ১৮ (রিয়াল মাদ্রিদ)
ক্রিশ্চিয়ানো রোনালদো ১৭ (রিয়াল মাদ্রিদ)
রাউল ১৫ (রিয়াল মাদ্রিদ)
সিজার রদ্রিগেজ ১৪ (বার্সেলোনা)
ফ্রান্সিসকো জেনতো ১৪ (রিয়াল মাদ্রিদ)
ফেরেঙ্ক পুসকাস ১৪ (বার্সেলোনা)
সানতিলানা ১২ (রিয়াল মাদ্রিদ)
হুগো সানচেজ ১০ (রিয়াল মাদ্রিদ)
হুয়ান গোমেজ গঞ্জালেস ১০ (রিয়াল মাদ্রিদ)
বড় জয়
রিয়াল মাদ্রিদ ১১:১ বার্সেলোনা ১৩ জুন ১৯৪৩
বার্সেলোনা ৭:২ রিয়াল মাদ্রিদ ২৪ সেপ্টেম্বর ১৯৫০
এল ক্লাসিকোতে লিওনেল মেসি
মেসি যে সব ম্যাচে খেলেছেন, সে সব ম্যাচে বার্সার জয়ের হার শতকরা ৭৫.৬৩ ভাগ। মেসির গোল করা ম্যাচে বার্সা জিতেছে ৮৮.৯৪ ভাগ ম্যাচ।
ম্যাচ গোল অ্যাসিস্ট জয় হার ড্র
৩৬
২৪
১৩
১৬
১২
৮
এল ক্লাসিকোতে ক্রিশ্চিয়ানো রোনালদো
রোনালদো যে সব ম্যাচে খেলেছেন, সে সব ম্যাচে রিয়ালের জয়ের হার শতকরা ৭৫.৩৬ ভাগ। রোনালদোর গোল করা ম্যাচে রিয়াল জিতেছে ৮৯.৫৩ ভাগ ম্যাচ।
ম্যাচ গোল অ্যাসিস্ট জয় হার ড্র
২৮
১৭
১ ৮
১৪
৬
ক্লাসিকো হ্যাটট্রিক
এল ক্লাসিকোতে সর্বোচ্চ দুটি হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি ও ফেরেঙ্ক পুসকাস। ১টি করে হ্যাটট্রিক রয়েছে লাজকানো এবং পাউলিনো আলকানতারা।
প্রথম জয়
দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল বার্সেলোনা। করোনেশন কাপের সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। লিগে প্রথম ক্লাসিকো জেতে রিয়াল। ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারির সেই ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফিরতি ম্যাচে ১-০ গোলে জিতে এর প্রতিশোধ নেয় বার্সা।
গোলশূন্য ড্র
এল ক্লাসিকো সর্বশেষ গোলশূন্য ড্র দেখেছে ২০০২ সালে।
সবচেয়ে বেশি ম্যাচ যার
সবচেয়ে বেশি ৪৩টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের ম্যানুয়েল সানচিস। দ্বিতীয় সর্বোচ্চ ৪২টি করে এল ক্লাসিকোতে ছিলেন রিয়ালের ফ্রান্সিসকো জেন্তো ও বার্সার জাভি। ৩৭টি এল ক্লাসিকো ম্যাচ নিয়ে তৃতীয়স্থানে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। একটি করে ম্যাচ কম খেলে চতুর্থস্থানে রয়েছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি।
টানা জয়১৯৪৮ ও ১৯৪৯ সালের মধ্যে প্রীতি, প্রদর্শনী ম্যাচসহ টানা ছয় ম্যাচে রিয়ালকে হারিয়েছিল বার্সা। এল ক্লাসিকোতে টানা জয়ের রেকর্ড এটাই। শুধু লা লিগায় রেকর্ডটির মালিক রিয়াল। ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে লিগে টানা ছয় ম্যাচে বার্সাকে হারিয়েছিল লস ব্লাঙ্কোসরা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment