Saturday, December 23, 2017

বোল্টের বোলিং তোপে সিরিজ কিউইদের

রঙিন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কোনো উইকেট পাননি কিউই বোলার ট্রেন্ট বোল্ট। তবে দ্বিতীয় ওয়ানডেতে এসে নিউজিল্যান্ডের জয়ের নায়ক বনে গেলেন বোল্টই। প্রথমে ব্যাট করতে নেমে তিনজনের হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেয় কিউইরা। পরে একাই সাত উইকেট নিয়ে গেইলবিহীন উইন্ডিজদের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দেন বোল্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড।
টেইলরের সঙ্গে ৫৮ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফিরেন ওয়ার্কার (৫৩ বলে ৫৮)। অর্ধশতক ছুঁয়ে ফেরেন টেইলর। ৬৬ বলে খেলা তার ৫৭ রানের ইনিংসে ৫টি চার ছিল। কেন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া টম ল্যাথাম ফিরেন ২০ রান করে। দৃঢ় ভিতের সুবিধা কাজে লাগিয়ে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব নিকোলস ও টড অ্যাস্টলের। ১৬.২ ওভারে দুই জনে গড়েন ১৩০ রানের দারুণ জুটি। নিকলস ৬২ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া ওয়ার্কার ৫৮, রস টেলর ৫৭ ও টড অ্যাশলে ৪৯ রান করেন।

No comments:

Post a Comment