Wednesday, December 13, 2017

বিজয় দিবসে হলগুলোতে বিনামুল্যে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি

রঙিন ডেস্ক : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সারা দেশের সিনেমাহল সমূহে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৪টি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র বিনামুল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্যই এই উদ্যোগ নিয়ে হয়েছে। গেল ১৪ নভেম্বর তথ্য মন্ত্রনালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব পরিমল সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। চারটি ছবি পরিবেশনায় দায়িত্ব দেয়া হয়েছে দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়াকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহান বিজয় উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের সকল সিনেমা ‘বিনামূল্যে’ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে মুক্তিযুদ্ধ নির্ভর চারটি ছবি প্রদর্শনের অনুরোধ করা গেল। ছবি চারটির নাম উল্লেখ করা হয়েছে, চাষী নজরুল ইসলাম ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ ও নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’।’
‘ওরা ১১ জন’ ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতায়োত্তর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু ,বেবী, আবু, খলিলউল্লাহ খানসহ আরও অনেকে।
‘জয়যাত্রা’ ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক এই ছবিটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, মেহবুবা মাহনূর চাঁদনী। সিনেমাটির পরিবেশনায় ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ছবিটি
‘গেরিলা’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।গেরিলা ছবিটিতে অভিনয় করেছেন সহস্রাধিক শিল্পী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।

No comments:

Post a Comment