rongginnbd
Wednesday, December 13, 2017
‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে আমিরের মন্তব্য
রঙিন ডেস্ক :
পদ্মাবতী’ বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। আমিরের মতে, প্রতিবাদের অধিকার সবারই রয়েছে তবে সহিংসতা কোনো উপায় হতে পারে না। সঞ্জয় লীলা বানশালী ও দীপিকা পাডুকোনকে হুমকির ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
আমির বলেন, ‘প্রতিবাদের অধিকার রয়েছে। কিন্তু যেখানে গণতন্ত্র রয়েছে এবং আইনের শাসন রয়েছে এমন একটি দেশে সহিংসতার ভয় দেখিয়ে কাউকে হুমকি দেওয়াটা একেবারেই উচিত নয়।’
বিক্ষোভকারীদের কেউ কেউ সিনেমার অভিনেত্রী দীপিকা ও বানশালীকে মেরে ফেলার হুমকিও দেয়। এ ব্যাপারে আমির বলেন, ‘কাউকে এভাবে হুমকি দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক।’
আমির আরও বলেন, ‘এ ধরনের হুমকি শুধু সিনেমা জগতের লোকজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যে কেউ এ ধরনের হুমকির মুখে পড়তে পারেন। কিন্তু দেশে আইনের শাসন রয়েছে। কেউ আইনের উর্দ্ধে নয়। কারো সহিংসতার পথ বেছে নেওয়া ঠিক নয়।’
পদ্মাবতী বিতর্কে বলিউডের অধিকাংশ তারকা মুখ খুলেছেন। এরই মধ্যে সালমান খান, শাবানা আজমি, জাভেদ আখতার, অনুরাগ কাশ্যপ, হনশল মেহতা, আনন্দ এল রাই এই বিতর্কে তাদের মতামত জানিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন রাজপুত গোষ্ঠী ও রাজনৈতিক নেতাদের বিক্ষোভের মুখে সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সিনেমায় ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। পরিচালক সঞ্চয় লীলা বানশালী বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে ষোড়শ শতকের কাব্য ‘পদ্মাবত’ অবলম্বনে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment