Wednesday, December 13, 2017

ব্যস্ততা পিছু ছাড়ছে না আমার

মাহি বলেন, ‘ব্যস্ততা পিছু ছাড়ছে না আমার। পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শেষে নতুন ছবি ‘জান্নাত’ মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে এ ছবির প্রচারণার পাশাপাশি আমি মোস্তাফিজুর রহমান মানিকের নতুন আরেকটি ছবিতে কাজ শুরু করব। এ ছবিতেও আমার বিপরীতে সাইমন অভিনয় করছেন। এছাড়া বদিউল আলম খোকন ভাইয়ের ‘আমার মা আমার বেহেশত’ ছবিরও কাজ শুরু করার কথা রয়েছে।’
এছাড়া মাঝে কলকাতার অভিনেতা বনির বিপরীতে ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। কাজ, সংসার সব মিলিয়ে বেশ ব্যস্ততায় জীবন কাটছে মাহির। তবে সামনের বছরটা খুব বেশি ছবিতে কাজ করতে চান না এই অভিনেত্রী। মাহি বলেন, ‘ভালো মানের কাজ এখন হচ্ছে। তাই দেখেশুনে ভালো কিছু ছবিতেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০১০ সালে জাজ মাল্টিমিডিয়ার‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে বড় পর্দার আবির্ভাব হয়ে মাহির।

No comments:

Post a Comment