rongginnbd
Wednesday, December 13, 2017
বছর শুরু জয়ার সিনেমা দিয়ে
রঙিন ডেস্ক : নতুন বছরের প্রথম শুক্রবার (৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পুত্র’। খবরটি জানিয়েছে সিনেমাটির পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে ‘পুত্র’ পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন পরিচালক নিজেই। টেলিভিশনের অনেক জনপ্রিয় নাটকের নির্মাতা মাননুর প্রথম সিনেমা এটি।
অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে ‘পুত্র’-এ। অটিস্টিক শিশুর চরিত্রে অভিনয় করেছেন লাজিম। আর জয়াকে দেখা যাবে তার স্কুল শিক্ষিকার চরিত্রে।
সিনেমার গল্পে দেখা যাবে, ফারিহা ও ফেরদৌসের দুই সন্তান লাজিম ও তাহসিন। ছোট ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে লাজিম অটিস্টিক বা স্পেশাল চাইল্ড হিসেবে বেড়ে উঠতে থাকে। আর সন্তানকে লালন-পালন করতে পদে পদে সংগ্রাম করতে হয়।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব, রিচি সোলায়মান, সাবেরী আলমসহ অনেকে। ছবিটির শুটিং হয়েছে ঢাকা, সাভার ও রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment