rongginnbd
Thursday, December 7, 2017
শিল্পকলায় আজ থেকে পার্বত্য মেলা শুরু
রঙিন ডেস্ক : পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক পার্বত্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে শুরু হয়েছে পার্বত্য মেলা। এ মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পার্বত্য দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার এ তথ্য জানান। এবার পার্বত্য দিবসের প্রতিপাদ্য বিষয় ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি : জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’ ।
কামাল উদ্দিন তালুকদার বলেন, ‘পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে ঢাকার শিল্পকলা একাডেমিতে ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৯২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, ‘মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।’
মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনা থাকবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment