rongginnbd
Friday, December 29, 2017
প্রেসিডেন্ট হলেন ফুটবল তারকা
রঙিন ডেস্ক :
ফুটবল মাঠে দাপটের সঙ্গে খেলেছেন জর্জ উইয়াহ। দুই পায়ের কারিকুরি দিয়ে বিশ্বের অগণিত মানুষের মন জয় করেছেন। লাইবেরিয়ার মানুষের আস্থার প্রতীক উইয়াহ তাই এবার রাজনীতির মাঠে খেলতে নেমেছেন। বৃহস্পতিবার ৬১ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পড়েছে এরমধ্যে ৬১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জর্জ উইয়াহ।
কংগ্রেস ফর ডেমোক্রেটিক চেঞ্জ পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেন উইয়াহ। তিনি শাসকদল ইউনিটি পার্টির ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোকাইকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার ২৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ১৫টি প্রদেশের মধ্যে ১২টিতে সর্বাধিক ভোট পেয়েছেন ১৫ বছর আগে রাজনীতিতে নাম লেখানো এসি মিলানের এ কিংবদন্তি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment