Monday, December 11, 2017

ব্যস্ত হয়ে পড়ছেন ঊর্মি মাহমুদ

চ্যানেল আই লাক্স সুপারস্টার রিয়ালিটি শোতে টপ টেনে ছিলেন ঊর্মি। একুশে টেলিভিশনে ভবঘুরে ডট কম, বাংলা ভিশনে ম্যাংগোলি নাচো বাংলাদেশ নাচো, এনটিভির মার্কস অল রাউন্ডার, বিটিভিতে টিফিনের আড্ডা, আর টিভি তে লাক্স শপার গাইড এমন বেশ কিছু অনুষ্ঠানে উপস্থাপনা করে দর্শক মন জয় করে নিয়েছে ঊর্মি মাহমুদ।
ঊর্মি মাহমুদ জানান, কিছুটা সময় মিডিয়ার কাজ থেকে বিরতি নিয়েছিলাম মিডিয়ার নানা ধরনের সংকট আর অস্থিরতা থেকে একটু দূরে থেকেছি। দর্শকদের অনুরোধে আবারো মিডিয়াতে নতুন উদ্যমে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক নির্মাতা আমার সাথে যোগাযোগ করছেন। ভালো গল্প আর চরিত্র পেলে খুব শিগগিরই দর্শকরা আমাকে ছোট পর্দায় দেখতে পাবে।


No comments:

Post a Comment