rongginnbd
Monday, December 11, 2017
‘রাতের বাতি’ নেভাতে নায়লার আবদার (ভিডিও)
রঙিন ডেস্ক :
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ সিনেমার আইটেম গান ইউটিউবে প্রকাশ হয়েছে রোববার রাতে। ১২ ঘণ্টা পার না হতেই ‘রাতের বাতি’ শিরোনামের গানটি দেখা হয়েছে অর্ধ লক্ষাধিকবার।
নীল রঙের পোশাকে উষ্ণতা ছড়িয়েছেন নায়লা নাঈম। আার গানটিতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। এ নিয়ে বেশ খুশি সিনেমাটির নির্মাতা। বেশ অবাক হওয়া ভঙ্গিতেই দেবাশীষ বিশ্বাস বললেন, ‘রাতের বাতি নেভাতে না নেভাতেই এক রাতে ৫২ হাজার ভিউজ!’
‘দে না রে নিভিয়ে রাতের বাতি’— এমনই কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন মুন। কোরিওগ্রাফি করেছেন আরিফ-রোহান।
রজনীশ ঠাকুরের কাহিনী নিয়ে ‘চল পালাই’-এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা নিজেই। রোমান্টিক থ্রিলারধর্মী এ ছবিতে মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, তমা মির্জা ও শাহরিয়াজ।
এছাড়াও রয়েছেন সাদেক বাচ্চু, রেবেকা, বড়দা মিঠু, শিমুল খান, চিকন আলী, জাদু আজাদ, শাহীন খানসহ অনেকে।
সংগীত রচনায় আছেন নাঈম, কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন কিশোর, নাদিম ও আলী আকরাম শুভ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment