Sunday, December 10, 2017

নির্দিষ্ট সময়েই হতে যাচ্ছে কুমিল্লা-রংপুরের ম্যাচ

রঙিন ডেস্ক : নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোররাতে থেকেই মুষলধারে বৃষ্টি হলেও সকাল ১১টার পর ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাতের হয়নি। ফলে রবিবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়েই শুরু হচ্ছে ম্যাচটি।
এরআগে এশিয়াকাপে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচের আগে তুমুল বৃষ্টি হয়েছিলো। বৃষ্টি থামার ৪০মিনিটের মধ্যে গ্রাউন্ডসম্যানরা মাঠকে খেলার উপযোগী করে তুলেছিলো। মিরপুর মাঠে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেমের কারণে এটা সম্ভব হয়েছিলো। এবার মাঠের সংস্কার করার পর এ ব্যবস্থার আরো উন্নত হয়েছে। যদিও এশিয়া কাপের ফাইনালটি সময়ের কারণে ৫ ওভার করে কমিয়ে ১৫ ওভার করে মোট ৩০ ওভার খেলা হয়েছিলো।

No comments:

Post a Comment