rongginnbd
Sunday, December 10, 2017
জেরুজালেম ইস্যু : জাতিসংঘে যুক্তরাষ্ট্র একা
রঙিন ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রদানের ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে জাতিসংঘে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদানকে সমর্থন করছেনা। খবর এএফপি’র।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ফিলিস্তিনিদের রকেট হামলা ও ইসরাইলের বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক জরুরি বৈঠকে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাটিতে এখন একা হয়ে পড়েছে।
ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড ও জেরুজালেমে একদিনের বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতাকালে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে অন্তত তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এগুলোর মধ্যে একটিকে ইসরাইলের আয়রো ডোম এন্ট্রি মিসাইল সিস্টেম ভূপাতিত করেছে। আরেকটি রকেট পরিত্যক্ত স্থানে পড়েছে কিন্তু তৃতীয়টি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নগরী সেরোতে পড়েছে। যদিও ইসরাইলের সরকারি বেতার জানিয়েছে, রকেট বিস্ফোরিত হয়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই রকেট হামলার পর ইসরাইল গাজা ভূখণ্ডের দুটি হামাস মিলিটারি স্থাপনায় বিমান হামলা চালায়। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রী জানায়, এই হামলায় ১৪ জন আহত হয়েছে। দিনের শুরুতে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়। গাজা ও ইসরাইলকে বিভক্তকারী বেড়ার কাছে এই সংঘর্ষ ঘটে।
অপরদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ।শনিবার কায়রোতে সংস্থাটির এক জরুরি বৈঠকের পর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বুধবারের ঘোষণা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’। এর কোনো ‘আইনি প্রভাব নেই ও ‘অকার্যকর’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে। পরে রাত ৩টায় দেওয়া ওই বিবৃতিতে লীগ বলে, ‘সিদ্ধান্তটির কোনো আইনি তাৎপর্য নেই। এটি উত্তেজনা আরও তীব্র করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অঞ্চলটিকে আরো সহিংসতা ও বিশৃঙ্খলায় নিমজ্জিত হওয়ার হুমকির মধ্যে ফেলেছে।’
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে আরব লীগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার চেষ্টা করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment