ঢাকায় আসছেন অভিনেত্রী অপর্ণা সেন
রেইনবো চলচ্চিত্র সংসদ রয়েছে এই আয়োজনের
নেপথ্যে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র
সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তা, রেইনবো
চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে অংশ নেবেন। বিভিন্ন দেশের নাগরিকরাও এতে
দর্শক হিসেবে অংশ নেবেন। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ,
রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড,
চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স
ফিল্ম সেশনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
No comments:
Post a Comment