Tuesday, January 30, 2018

কঠোর হতেও দ্বিধা করবেন না মাহমুদুল্লাহ

রঙিন ডেস্ক : সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের নেতৃত্বভার পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। আগামীকাল সেই মিশনে নামতে যাচ্ছেন রিয়াদ। তার আগে সংবাদ সম্মেলনে এসে মেজাজ নিয়ন্ত্রণে রাখার উপর জোর দেয়ার কথাই বললেন রিয়াদ। শান্ত থেকে নিতে চান সঠিক সিদ্ধান্ত। তবে দেশের প্রয়োজনে কঠোর হতেও দ্বিধা করবেন না বলেও জানান তিনি।
‘অধিনায়কত্বের বড় একটা কাজই হচ্ছে মাঠের মধ্যে দ্রুত অনেক সিদ্ধান্ত নিতে হয়। নিজে শান্ত থাকতে না পারলে সিদ্ধান্তগুলো এদিক-সেদিক হয়ে যেতে পারে। বিশ্বাস করি, নিজে শান্ত থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমি সবসময় এটা করি। যখন ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করি, যতটুকু পারি শান্ত থাকতে চেষ্টা করি। জিনিসটা সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। সবসময় চেষ্টা থাকবে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়া, সঙ্গে চেষ্টা করবো যেন পারফরম্যান্স দিয়ে ওদের সাথে দায়িত্ব ভাগ করে নিতে পারি।’


No comments:

Post a Comment