rongginnbd
Tuesday, January 30, 2018
আইপিএল নিয়ে বোম্বে হাইকোর্টের অভিমত
রঙিন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে। এর মাধ্যমে কোটি-কোটি টাকা খরচ করে আট ফ্র্যাঞ্চাইজি তাদের দল সাজিয়েছে দেশি-বিদেশি নামি-দামি ক্রিকেটার দিয়ে। ১৬৯ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলি।
এসব ক্রিকেটারের মধ্যে ৫৬ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এতে খরচ করা হয়েছে ৪৩১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া আরো ১৮ ক্রিকেটারকে আগেই ধরে রেখেছিলো দলগুলি।
এদিকে আইপিএল মানেই যে টাকার খেলা তা বলার অপেক্ষা রাখেনা। এ নিয়ে নানা সমালোচনাও চলছে। আর এভাবে আইপিএলের টাকা ওড়া নিয়ে রীতিমতো কড়া ভাষায় কথা শুনিয়েছেন বোম্বে হাইকোর্ট।
বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি ভারতী ডাঙ্গরেকে নিয়ে গঠিত বম্বে হাইকোর্টের বেঞ্চ আইপিএল সাবেক চেয়ারম্যান ললিত মোদীর একটি পিটিশনের শুনানি চালাচ্ছিলেন, সেখানেই আইপিএল নিয়ে তাদের অভিমত জানিয়েছেন বোম্বে হাইকোর্ট।
আদালত নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছেন, এই টুর্নামেন্ট শুধুমাত্র বিনোদন নয়। তরুণ ক্রিকেটাররা শুধু অর্থ উপার্জনের জন্যে আইপিএলে খেলতে আগ্রহী, তারা একটা টুর্নামেন্ট থেকেই ৫-১০ কোটি টাকা আয় করে ফেলেন।
আদালতের মত, আইপিএলের জন্য দেশের হয়ে খেলার উচ্চাশা থাকে না; বরং দেশের জন্য খেলাতে নিরুৎসাহিত করে।
একটি বিদেশি মুদ্রা আইন (ফেমা) মামলায় তাকে সাক্ষীদের পাল্টা জেরা করার অনুমতি প্রত্যাখ্যান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ২০১৫ সালের জুলাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী।
দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৯ সালের আইপিএলে বিদেশি বিনিময় মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ২০১৩ সালে ইডি বিদেশি মুদ্রা পরিচালনা আইনে ললিত মোদীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করে। তাদের অভিযোগ ছিল ২০০৯ এর আইপিএলের ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষ। ফেমা লঙ্ঘন করে সেই অ্যাকাউন্টে ৫ কোটি মার্কিন ডলার ফেলা হয় বলে অভিযোগ ইডি’র।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment