rongginnbd
Tuesday, January 9, 2018
ত্রিদেশীয় সিরিজে সর্বনিম্ন টিকিট ১০০ টাকা
রঙিন ডেস্ক :
আট বছর পর দেশের মাটিতে আগামী ১৫ জানুয়ারি হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, এই সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হয়েছে ১০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
পূর্ব স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা। বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জের মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা।
এ ছাড়াও এক হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডেরও টিকিট। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিট ৩০০ ও উত্তর-দক্ষিণ স্ট্যান্ডের টিকিট নির্ধারণ হয়েছে ১৫০ টাকায়।
বাংলাদেশ দলের টিকিট স্পন্সর হয়েছে ব্র্যাক ব্যাংক। ত্রিদেশীয় সিরিজের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে সহজ ডটকম। অনলাইনে মিলবে সহজ ডটকম থেকে।
এবারের ত্রিদেশীয় সিরিজে মিরপুরের মাঠে খেলবে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ১৫ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment