rongginnbd
Tuesday, January 9, 2018
আইনি জটিলতায় বিরুশকা!
রঙিন ডেস্ক:
২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান ছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। বিয়ের পর থেকেই আলোচনায় আছেন এই জুটি। বিয়ে, হানিমুন ও রিসেপশনের অনুষ্ঠান শেষ করে স্বামীর সাথে একান্ত সময় কাটাতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এই অভিনেত্রী। আলোচিত এই নবদম্পতি নতুন বছরকে বরণ করেন কেপটাউনে। সেখানে খুব আনন্দে সময় কেটেছে এ জুটির।
সম্প্রতি স্বামী বিরাটকে ছাড়াই ভারতে ফিরেছেন আনুশকা। আর দেশে ফিরেই অভিনেত্রীকে শুনতে হলো দুঃসংবাদ। আর তা হলো- তাদের বিয়ে নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে।
গত বছরের ১১ ডিসেম্বর ইতালীতে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট-আনুশকা। কিন্তু বিরাট-আনুশকা যে ইতালিতে বিয়ে করতে যাচ্ছেন এই তথ্য ছিল না রোমের ভারতীয় দূতাবাসে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, আইনজীবী হেমন্ত কুমার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরটিআই (রাইট টু ইনফরমেশন) আবেদন করেছিলেন। রোমের ভারতীয় দূতাবাস তার জবাব দিয়েছে ৪ জানুযারি। এরপরই সামনে এসেছে বিষয়টি।
জানা গেছে, বিরাট-আনুশকা তাদের বিয়ের ব্যাপারে কোনো তথ্য আগে থেকে ভারতীয় দূতাবাসকে জানাননি। হেমন্ত কুমার দাবি করেন, বিদেশে বিয়ে করতে হলে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসকে আগে থেকেই বিষয়টি জানাতে হয়।
এই আইনজীবী বলেন, কোনো ভারতীয় ব্যক্তি যদি অন্য কোনো দেশে গিয়ে বিয়ে করেন তাহলে তাকে বিদেশি বিয়ের নিয়ম- ১৯৬৯ মতে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু বিরাট-আনুশকা সেই নিয়ম মানেননি।
দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। বিয়ের পর গত ২৬ ডিসেম্বর স্বামীর সঙ্গে কেপটাউনে যান আনুশকা শর্মা। সপ্তাহ দুয়েক থেকে গত রোববার মুম্বাই ফিরেছেন আনুশকা। এ মাসেই শুটিংয়ে ব্যস্ত হবেন এই নায়িকা।
গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট-আনুশকা। এর আগে বিষয়টি গোপন রাখা হয়েছিল। পরে দেশে ফিরে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশটির হাই প্রোফাইল অনেকেই উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment