Tuesday, January 9, 2018

শ্রদ্ধার প্রেম মেনে নিলেন বাবা

রঙিন ডেস্ক: শক্তি কাপুর পর্দায় যেমন ভিলেন হয়ে প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে শেষ অবধি থাকতে পারেননি, তেমনি বাস্তবেও বেশিদিন বাঁধা হয়ে থাকতে পারলেন না প্রেমিক যুগলের মাঝে। মেয়ে শ্রদ্ধা কাপুরের সাথে ফারহান আখতারের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন বলে গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। তার প্রমাণ মিলল শ্রদ্ধার ইন্সট্রাগ্রামে।
শ্রদ্ধা-ফারহানের সম্পর্ক যখন সকলের সামনে আসে, তখনো তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দেননি। এরইমধ্যে তাদের সম্পর্কের কথা শ্রদ্ধার বাবা শক্তি কাপুরের কানে আসলে তিনি শ্রদ্ধাকে নিষেধ করেন ফারহানের সাথে সম্পর্ক রাখতে। কিন্তু শ্রদ্ধা তা না মেনে ফারহানের বাড়িতে গিয়ে উঠেন। সেখানেই থাকবেন বলে ঠিক করেন। কিন্ত বলিউডের এক সময়ের বিখ্যাত ভিলেন শক্তি কাপুর বাস্তব জীবনের ভিলেন হয়ে শ্রদ্ধাকে সেখান থেকে জোর করে নিয়ে আসেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে যায়।
যেখানে শক্তি কাপুর বেশ কঠিন অবতার ধারণ করে শ্রদ্ধাকে ফারহানের সাথে সম্পর্ক ছিন্ন করতে আদেশ করেন, সেখানে শ্রদ্ধা ফারহানকে আনফলো করে আবার ফলো করে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায় সকলের সামনে। এই ব্যাপারটি অন্যরকম বার্তাই দিচ্ছে। যদি তাই হয় তাহলে ভাঙ্গা হৃদয় আবারো জোড়া লাগতে যাচ্ছে এবং সেই সাথে ভালোবাসার জয় হয়েছে।



No comments:

Post a Comment