rongginnbd
Tuesday, January 9, 2018
শাহরুখ কাণ্ডে বিস্মিত আনুশকা!
রঙিন ডেস্ক:
২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান ছিল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। বিয়ের পর থেকেই আলোচনায় আছেন এই জুটি। বিয়ে, হানিমুন ও রিসেপশনের অনুষ্ঠান শেষ করে স্বামীর সাথে একান্ত সময় কাটাতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এই অভিনেত্রী। আলোচিত এই নবদম্পতি নতুন বছরকে বরণ করেন কেপটাউনে। সেখানে খুব আনন্দে সময় কেটেছে এ জুটির।
সম্প্রতি স্বামী বিরাটকে ছাড়াই ভারতে ফিরেছেন আনুশকা। আর দেশে ফিরেই কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। আর শুটিং স্পটে যোগ দিয়েই শাহরুখ কাণ্ডে অবাক হয়ে যান আনুশকা। বলিউডের কিং খান এমন কি ঘটালেন যে আনুশকাকে বিস্মিত হতে হলো
এনডিটিভির এক খবরে বলা হয়, শুটিং স্পটের চারদিক ফুলে ভরা। মাঝ খানে বিরাট কোহলি ও তার বিভিন্ন মুহূর্তের ছবি সাজিয়ে রাখা। নববধূ অনুশকাকে হতভম্ব করে দিতে এই পরিকল্পনা ফাঁদেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার এ কাজে সহযোগিতা করেছে তার শুটিং ইউনিট।
বিয়ের পর ‘জিরো’ সিনেমার শুটিংয়ে ফিরে এমন মুগ্ধতার বিষয়টি আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।ক্যাপশনে লিখেছেন, “জিরো’তে ফিরলাম। ফিল্ম ও সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে।”
তার আগমন উপলক্ষে ফুল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য সবাইকে ধন্যবাদও দেন বিরাটপত্নী আনুশকা। চলতি বছর আনুশকার হাতে রয়েছে ‘পরী’, ‘জিরো’ ও ‘সুই ধাগা’র মতো তিনটি বড় বাজেটের ছবি। এর মধ্যে ‘পরী’ ছবির প্রযোজকও তিনি। তাই বাড়তি চাপ নিয়েই সব কাজ সামাল দিতে হবে তাকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment