Saturday, February 24, 2018

সোনমের হাতে বাগদানের আংটি!

এমনিতেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তার বিয়ের গুঞ্জন। কেউ কেউ বলছেন এই বছরের শেষেই বিয়ে পর্ব সেরে ফেলতে চান সোনম। কেউ আবার বলছেন সামনের বছরের শুরুতেই পাকাপাকিভাবে ব্যবসায়ী আনন্দ আহুজার গৃহিনী হতে চলেছেন এই নায়িকা।
তবে বুধবার একটি অনুষ্ঠানে সোনমকে দেখে চমকে যান সাংবাদিকরা। আর তা হলো সোনমের হাতের রিং দেখে। কথা বলার সময়ই সাংবাদিকরা লক্ষ্য করেন নায়িকার হাতে একটি আংটি রয়েছে। তারা সরাসরি প্রশ্ন করেন, এই আংটি কি আনন্দ তাকে দিয়েছেন? কিন্তু কথাটি সুন্দরভাবে এড়িয়ে যান সোনম। তিনি বলেন, ‘দিলেও আমি মিডিয়ার সামনে সেই কথা কেন বলব?’
তখন সোনমকে অন্য একজন ঘুরিয়ে প্রশ্ন করেন তাহলে আপনারা কবে বিয়ে করছেন সেটা যদি বলেন? জবাবে সোনম বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে আগেও কখনও কথা বলিনি। এবারেও বলব না।’



No comments:

Post a Comment