rongginnbd
Saturday, February 24, 2018
কিশোরীকে চুমু দিয়ে বিপাকে পাপন
রঙিন ডেস্ক :
কিশোরীকে জোর করে চুমু দিয়ে বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপন। ওই কিশোরী একটি রিয়েলিটি শো’র প্রতিযোগী। সেই প্রতিযোগিতার প্রশিক্ষক হিসেবে ছিলেন পাপন।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, নাবালিকা এক কিশোরীর মুখে রঙ লাগিয়ে দিচ্ছেন পাপন। এক পর্যায়ে তাকে জোর করে চুমু দেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা সঙ্গীতশিল্পী।
এই ঘটনায় সুপ্রিম কোর্টের একজন উকিল পাপনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। আইনজীবী রুনা ভূঁইয়ার দাখিল করা অভিযোগে বলেন, ‘আমি নাবালিকার প্রতি গায়ক পাপন মহন্তের ব্যবহারে যারপরনাই বিস্মিত হয়েছি। ভিডিওটি দেখে আমি ভারতজুড়ে চলা বিভিন্ন রিয়েলিটি শো’গুলোতে অংশগ্রহণকারী নাবালিকাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি।’
এদিকে অভিযোগ দায়ের করার পর পাপনের আইনজীবী জানান, ওই ভিডিও দৃশ্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওই কিশোরীর বাবা সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছেন বিষয়টিকে নিয়ে যেন হইচই না করা হয়।
তবে ইতিমধ্যেই ভিডিওটি ইউটিউব’সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই পাপনের সমালোচনা করছেন। বিষয়টির জন্য পাপনের শাস্তিও দাবি করেছেন কেউ কেউ। তবে বিষয়টি নিয়ে এখনো পাপন গনমাধ্যমের কাছে মুখ খোলেননি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment