rongginnbd
Tuesday, February 20, 2018
টাবুর একা জীবনের জন্য দায়ী অজয়!
রঙিন ডেস্ক:
বলিউডের প্রতিভাবান অভিনেত্রী টাবুর বয়স এখন ৪৬ বছর। কিন্তু এখনো অবিবাহিতা এই অভিনেত্রী। তাই বিয়ে প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসেন টাবু। এখনো কেন বিয়ের পিঁড়িতে বসেননি, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন টাবু। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী দাবি, তার বিয়ে না হওয়ার জন্য নাকি দায়ী বলিউড অভিনেতা অজয় দেবগণ!
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে টাবু বলেন, ‘আমরা ২০ বছর ধরে একে অপরকে চিনি। সে ছিল আমার কাজিন সামিরের প্রতিবেশি ও তার ঘনিষ্ঠ বন্ধু। আমার বেড়ে ওঠার বছরগুলোর অংশ অজয়। আমি যখন তরুণী বয়সের তখন সামির ও অজয় গুপ্তচরের মতো আমার পেছনে লেগে থাকত। কোনো ছেলে যদি আমার সঙ্গে কথা বলতে আসত তখন তাকে ওরা মারধর করত। আমার একা জীবনের জন্য ওরা দায়ী কারণ আমি ওদের দুজনের জন্যই পাগল।’
পরে টাবু বলেছেন, ‘যা বললাম পুরোটাই মজাচ্ছলে। আসলে আমার এবং অজয়ের মধ্যে দারুণ সম্পর্ক। যতজন পুরুষ অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে অজয় আমার জন্য বিশেষ অর্থ রাখে। ও এখনও বাচ্চাদের মতোই রয়েছে আর আমার বিষয়ে ভীষণ প্রোটেকটিভ।
টাবুর প্রিয় তিনজন বন্ধু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ওরা সবাই বিবাহিত। আমি এখন ওদেরকে রাত ৩টায় বিরক্ত করতে চাই না, এতে ওরা ভাববে আমি পাগল। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে পুরোনো বন্ধু ফারাহ খান, যাকে আমি ৩০ বছর ধরে জানি। ফারাহ আমার জন্য সবসময়ই আছে। সে রাত ১০টায় ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল ওঠে পড়ে সুতরাং তাকেও রাত ৩টায় বিরক্ত করি না। এ ছাড়া হায়দরাবাদ, চেন্নাইতে আমার কজন বন্ধু রয়েছে।’
প্রসঙ্গত, এই নায়িকারই প্রেমে পড়েছিলেন বলিউডের আরেক নায়ক গোবিন্দ। মায়ের আপত্তিতে ভাঙে সে সম্পর্ক।
গোলমাল এগেইন, বিজয়পথ, দৃশ্যম, ফিতুর ও তক্ষকসহ আরো অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় ও টাবু।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment