rongginnbd
Tuesday, February 20, 2018
২৬ ফেব্রুয়রি সোয়েব-দীপিকার বিয়ে!
রঙিন ডেস্ক:
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা। আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের চার হাত এক হতে যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি (সোমবার) ভূপালে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কালারস টিভির জনপ্রিয় সিরিয়াল ‘সাসুরাল সিমার কা’র এই জুটি।
শোয়েব-দীপিকার বিয়ের কার্ড। ছবি- সংগৃহীত
মুম্বইয়ের টেলি পাড়ার খবর, শোয়েব এবং দীপিকা দু’জনেই চান তাদের বিয়ে নিয়ে যেন একেবারেই হট্টগোল না হয়। আর সে কারণেই বিরুশকা জুটির মত তারাও বেছে নিয়েছেন গোপন আস্তানা। পরিবার আর কিছু বন্ধু-বান্ধবের আমন্ত্রণ থাকলেও শোয়েব-দীপিকার বিয়েতে ‘ব্যান’ সংবাদমাধ্যম। পাপারাজ্জিদের ওপর থাকছে বিশেষ নজরদারি।
শোনা যাচ্ছে, ভূপালে শোয়েব ইব্রাহিমের পরিবার যেখানে থাকে, সেখানেই না কি বসবে বিয়ের আসর। ২৬ ফেব্রুয়ারি শোয়েব এবং দীপিকার নিকাহ অনুষ্ঠিত হবে। আর তারপরই হিন্দু মতে বিয়ে সারবেন হিন্দি টেলিভিশিনের এই জনপ্রিয় জুটি। এরপরে না কি মুম্বইতে একটা বড় অনুষ্ঠানের আয়োজনও করতে চলেছেন শোয়েব-দীপিকা। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment