Sunday, February 11, 2018

সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন মেহজাবিনের!

নাটকের গল্পে দেখা যাবে- মৌমিতার দুচোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে। সুযোগ পেলে কাছের বন্ধু রাহাতকে গান শোনানোই মৌমিতার কাজ।কিন্তু মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক মন থেকে তা চায় না রাহাত। কেননা রাহাত মৌমিতাকে ভীষণ ভালোবাসে। রাহাত মনে করে মৌমিতা যদি সেলিব্রেটি হয়ে যায়, তবে সে তাকে ভুলে যাবে। এদিকে ঘটনাক্রমে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকেন নানান ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়


No comments:

Post a Comment