rongginnbd
Friday, February 23, 2018
সাঙ্গাকারার মুলতানের কাছে তামিমদের হার
রঙিন ডেস্ক :
বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের(পিএসএল) তৃতীয় আসরের। আর উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিকে হারালো নবাগত দল মুলতান সুলতানস। লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ফিফটিতে অভিষেকেই বাজিমাত করেছে দলটি। হারিয়ে দিয়েছে তামিম ইকবালদের দল পেশোয়ারকে।
এদিন টস জিতে পেশোয়ার জালমিকে ব্যাটিংয়ে পাঠান মুলতানের অধিনায়ক। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে বর্তমান চ্যাম্পিয়নরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই গন্তব্যে পৌছে যায় মুলতান সুলতান। ফলে ৭ উইকেটে জয় দিয়ে পিএসএলে শুভ সূচনা করলো মুলতান।
এদিন সাঙ্গাকারা দারুন এক অর্ধশতক হাকান। ৫১ বলে তিনি ইনিংসটি সাজিয়েছেন ২টি ছক্কা ও ৩টি চার মেরে। ম্যাচ সেরাও হয়েছেন এ তারকা ব্যাটসম্যান।
মুলতানের হয়ে শোয়েব মালিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৪২ রান।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানেই অবশ্য প্রথম উইকেট হারিয়ে বসেছিল মুলতান। এ সময় ওয়াহাব রিয়াজের বলে আউট হয়ে যান আহমেদ শেহজাদ। ৬ বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফিরে যান শোয়েব মাকসুদ (২১)।
এরপর শোয়েব মালিকের সঙ্গে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন কুমার সাঙ্গাকারা। তুলে নেন ফিফটি। তবে ১০৬ রানের মাথায় ওয়াহাব রিয়াজের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৫৭ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান অভিজ্ঞ সাঙ্গাকারা। এরপর কিরেন পোলার্ডকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শোয়েব মালিক। শেষ পর্যন্ত মালিক ৩০ বলে ২ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩ বলে ৪ চারে ২১ রানে অপরাজিত থাকেন পোলার্ড।
তার আগে পেশোয়ার জালমির ইনিংসে মোহাম্মদ হাফিজ ৫২ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেন। ২৯টি রান করেন অধিনায়ক ড্যারেন স্যামি। ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ২৪টি রান। ১৪টি রান করেন হারিস সোহেল। আর তামিম ইকবাল করেন ১১ রান।
বল হাতে মুলতান সুলতানসের মোহাম্মদ ইরফান ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সোহেল তানভীর, জুনাইদ খান, ইমরান তাহির ও হার্দাস ভিলজোয়েন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment