rongginnbd
Tuesday, February 20, 2018
আবারো সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যু গুজব
রঙিন ডেস্ক:
হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন (৭২) বেঁচে নেই। ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এমন খবরই ছড়িয়ে পড়েছে। তবে দ্বিতীয়বারের মতো ছড়িয়ে পড়া অভিনেতার এবারের মৃত্যুর খবরটিও ভুয়া।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরেও এমন একটি গুজব ছড়িয়েছিল। সেসময় গুজব রটে স্ট্যালোনকে লস অ্যাঞ্জেলসে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পরবর্তীতে জানা যায় এটা একটা ধাপ্পাবাজি ছিল। দেড় বছর পর গুজবটি আবারো ফিরে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যু গুজব ছড়ায় টুইটারে
সে সময় যে ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনেতার মৃত্যুর ভুয়া খবর রটানো হয়েছিল, এবারও ওই একই অ্যাকাউন্ট থেকেই মৃত্যুর খবরটি ছড়ানো হয়। এরপরই সেটি দাবানলের মতো ছড়িয়ে যেতে থাকে।
গতবারের মতো এবার সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে জীবিত থাকার প্রমাণ দিলেন ‘র্যাম্বো’ ও ‘রকি’ খ্যাত এই অভিনেতা। মজা করে নিজের মৃত্যুর খবর ও ছবি নিজেই শেয়ার করলেন তিনি। যাতে লেখা, প্রোস্টেট ক্যান্সারে মারা গেছেন এই অভিনেতা। এই বাজে বিষয়টিকে এড়িয়ে যেতে বলে এই অভিনেতা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, এই অজ্ঞতাকে প্রশ্রয় দেবেন না। বেঁচে আছি, ভালো আছি, সুখী ও স্বাস্থ্যবান আছি। দিব্যি আছি।
স্ক্রিন সর্টটি সিলভেস্টার স্ট্যালোনের ইনস্টাগ্রাম থেকে নেয়া
এরপর তার মৃত্যু নিয়ে এই বাজে ঘটনাটিকে উড়িয়ে দিয়ে মেয়েদের সাথে একটি আনন্দময় সময়ের ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, মৃত্যু থেকে ফিরে আসার বিষয়টি সত্যিই ভালো!!!
সম্প্রতি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, অভিনেতা ভিন ডিজেল, নিকোলাস কেজ ও রেসলিং হিরো জন সিনাকে নিয়েও মৃত্যুর ভুয়া খবর রটানো হয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment