rongginnbd
Tuesday, February 20, 2018
পেট্রোল পাম্পে কাজ করছেন আনুশকা!
রঙিন ডেস্ক:
দক্ষিণের অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’ ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান আনুশকা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘বাগমতি’ ছবিটি। বলতে গেলে বেশ ভালো সময় কাটাচ্ছেন আনুশকা। কিন্তু হঠাৎ এমন কি হলো যে জনপ্রিয় এই অভিনেত্রীকে পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রি করতে আসতে হলো?
ভক্তরা তাকে পেট্রোল বিক্রি করতে দেখে রীতিমত তাজ্জব। ব্যাপারটা কী! তবে ভক্তদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ দুস্থদের সহায়তা করতেই এই ভিন্নধর্মী উদ্যোগে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।
স্ক্রিন সর্টটি আনুশকা শেঠির টুইটার থেকে নেয়া
জি-নিউজের এক খবরে বলা হয়, গরিব, দুস্থদের স্বার্থে দক্ষিণী অভিনেত্রী লক্ষী মানচুর টিভি শো ‘মেমু সইতম’ যথেষ্ঠ জনপ্রিয়। যে শোয়ে দুস্থ, গরিব মানুষদের সঙ্গে টেলিভিশন ও সিনেমা জগতের বিভিন্ন তারকাদের হাজির করা হয়। যেখানে তারকারা দুস্থ মানুষজনের সমস্যা শোনেন। তারাই আবার সাধারণ মানুষদের মতো বিভিন্ন কাজে অংশ নিয়ে অর্থ উপার্জন করেন। সেই উপার্জনের টাকা এবং তারকাদের নিজেদের অনুদানের অর্থ দুস্থদের হাতে তুলে দেয়া হয়। এবার সেই টিভি শো ‘মেমু সইতম’-এর সিজন ২-এ অংশ নিয়েছেন বাহুবলীর ‘দেবসেনা’ আনুশকা।
সেই শোয়ের জন্য আনুশকাকে স্থানীয় পেট্রোল পাম্পে গিয়ে সাধারণ কর্মীর মতো পেট্রোল বিক্রি করতে দেখা গেল। স্বভাবতই আনুশকাকে দেখে ভিড় জমান তার ভক্তরা। যে ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন আনুশকা।
এর আগে মেমু সইতাম টিভি শোয়ের সিজন-১এ হাজির হয়েছিলেন রানা দগ্গুবাতি, রবি তেজা, শ্রেয়া সরন, রাকুল প্রীত সিংসহ আরো অনেকেই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment