Tuesday, February 20, 2018

রাতে মাঠে নামছে বার্সা-চেলসি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। সব ধরণের প্রতিযোগিতায় সবশেষ ১২ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৪টিতে। অন্যদিকে বার্সেলোনা রয়েছে দুর্দান্ত ফর্মে। তাই ঘরের মাঠে খেলা হলেও বার্সেলোনাকে সমীহ করছেন চেলসির কোচ অ্যান্তোনিও কন্তে, ‘যখন আপনাকে এই ধরনের ম্যাচ খেলতে হবে, তখন ভালোভাবেই প্রস্তুত হতে হবে। সবকিছুতেই আপনাকে প্রস্তুত থাকতে হবে। ছোট থেকে বড় সবকিছুতেই চোখ রাখতে হবে। তারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে বিষয়ে আমরা অবগত। আমাদের মাথায় তাদের নিয়ে পরিকল্পনা আছে। এমন ম্যাচে আমি মনে করি সেরা রেটিংয়ের খেলোয়াড়দের বাছাই করাটা গুরুত্বপূর্ণ। যাতে করে নিজেদের সেরাটা দিয়ে খেলা যায়। ম্যাচ জেতা যায়।’


No comments:

Post a Comment