rongginnbd
Tuesday, February 20, 2018
রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবেন বাফুফের সংশ্লিষ্টরা
রঙিন ডেস্ক :
রাশিয়া বিশ্বকাপ ২০১৮-এর আসরের পদর্দা উঠবে আগামী জুনে। এরই মধ্যে ফুটবল প্রেমীদের টিকেট সংগ্রহ নিয়ে চলছে নানা প্রস্তুতি। বাংলাদেশ থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে হলে তাকে অবশ্যই হতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সংশ্লিষ্ট কেউ। কারণ বাফুফে হলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য।
গতকাল একটি সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
তিনি জানান, ‘রাশিয়া বিশ্বকাপের ২৯০টি টিকিট পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যা কয়েকটি বিভাগের দর্শকদের কাছে বিক্রি করা হবে। টিকিট ক্রেতা যদি বাফুফের কোন সদস্য বা ফুটবলার হন তবেই তিনি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।’
রাশিয়া বিশ্বাকাপের তিন ক্যাটাগরির টিকিট পেয়েছে বাফুফে। যার প্রথম রাউন্ড গুলোর মূল্য যথাক্রমে ৫৫০,৩৯০,২২০ ডলার। আর ফাইনাল তিন রাউন্ডের টিকিটের মূল্য যথাক্রমে ১১০০,৭১০,৪৫৫ ডলার।
একজন ক্রেতা সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment