Tuesday, February 20, 2018

তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিলেন মাশরাফি

এ বিষয়ে মাশরাফি আরো বলেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনই নির্ধারণ করে দেয় তার ক্যারিয়ার অথবা মাঠে তার কেমন পারফরমেন্স হবে।
অতিরিক্ত মূল্যায়নের কারণে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অল্প বয়সেই পেয়ে যান তারকাখ্যাতি। এতে কম দিনেই তারকা বনে যাওয়া ক্রিকেটাররা চলে যান বিপথে। মাশরাফি বলেন, ‘আমাদের ক্ষেত্রে যেটা হয়- একটা প্লেয়ার এসেই যখন ভালো খেলে, আমরা ধরেই নেই এখনই সে সেরা। আপনি যদি মহেন্দ্র সিং ধোনির দিকে তাকান, মানসিকভাবে এতো স্ট্রং… খেলাটাকে লাস্ট ২-৩ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া… টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করে এগিয়ে যাওয়া- এই যে মেন্টালিটি এটাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব রাখে।’


No comments:

Post a Comment