rongginnbd
Tuesday, February 20, 2018
ম্যাচ হেরে দর্শককে আগুয়েরোর ঘুষি (ভিডিও)
রঙিন ডেস্ক :
ইংলিশ এফএ কাপে ১৩ বছর পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেলো ম্যানচেস্টার সিটি। সোমবার উইগান অ্যাতলেটিকসের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। আর তাতেই যেন মেজাজ হারিয়ে বসেন সিটির সবচেয়ে বড় তারকা সার্জিও আগুয়েরো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দু’দল। তবে আকস্মিক জয়ে মাঠে নেমে আসে বিজয়ী দলের সমর্থকরা। আর সে সময়ই ঘটে যায় বিব্রতকর ঘটনাটি।
উইগানের এক দর্শককে ঘুষি মেরে সমালোচনার ঝড় তোলেন আগুয়েরো। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দর্শক হেটে যাবার সময় আর্জেন্টাইন তারকার পাশে গেলে তাকে ঘুষি মারা হয়। এতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনায় পড়েছেন আগুয়েরো।
এর আগেও ম্যাচে উত্তেজনা ছড়ায় যখন ম্যানসিটির ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।
পরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি দশ জনে পরিণত হয়।
ম্যাচের ৭৯ মিনিটে উইগানের পক্ষে একমাত্র গোলটি করেন উইল গ্রিগ। চলতি এফএ কাপের ৭ গোল নিয়ে শীর্ষ গোলদাতার কৃতিত্ব এ আইরিশ মিডফিল্ডারের।
শেষ পর্যন্ত হতাশ হয়েই ওই দর্শকের গায়ে হাত তুলেছেন বলে মনে করছেন সমালোচকরা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment