rongginnbd
Tuesday, February 20, 2018
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে এবার আটক ২৪
রঙিন ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় ম্যাচ ফিক্সিং কাণ্ডে চলতি মাসেই শাস্তি পেয়েছেন খেলোয়াড়সহ ৪১ জন। যে ফিক্সিং হয়েছিল ২০১০-১১ মৌসুমে লেভান্তে ও জারাগোজার ম্যাচে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আবারো ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে পড়লো স্পেন। এবার অন্তত ২৪জনকে আটক করেলে স্প্যানিশ পুলিশ।
স্প্যানিশ ফুটবলের নিচু সারির লিগে ম্যাচ পাতানোর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশ সূত্র।
সূত্রটি জানিয়েছে, পুরো দেশজুড়েই এই অভিযান চালানো হয়েছে। এর মধ্যে বার্সেলোনাও রয়েছে।
স্পেনের পশ্চিমাঞ্চলীয় শহর জাফরার একটি আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। স্প্যানিশ ফুটবলের তৃতীয় ও চতুর্থ সারির দ্বিতীয় বিভাগ বি ও তৃতীয় বিভাগের ম্যাচে খেলোয়াড়দের বিপক্ষে কর্ণার ও পেনাল্টির ঘটনায় অভিযোগ উত্থাপিত হয়। এই ধরনের পরিস্থিতিতে বেটিংয়ের অভিযোগও পাওয়া যায়।
তদন্তকারীদের সূত্র জানায়, পুরো ঘটনায় চাইনিজ বাজিকরদের সংশ্লিষ্টতা রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment