Tuesday, February 20, 2018

কোহলি ও রশিদের ইতিহাস

ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে কোহলি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও। ১৯৯৮ সালে ৮৮৭ পয়েন্টে ওয়ানডের সেরা হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ৯০৯ রেটিং নিয়ে এখন ওয়ানডের সর্বকালের সেরা সাতে অবস্থান কোহলির। ২ পয়েন্টে তার উপরে আছেন ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা। ৯৩৫ পয়েন্টে সবার উপরে আরেক ক্যারিবিয়ান স্যার ভিভিয়ান রিচার্ডস।
ওয়ানডে ক্রিকেটের বোলিংয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন আরেক ভারতীয় জসপ্রীত বুমরাহ ও আফগান রশিদ খান। দুজনের রেটিং সমান ৭৮৭। প্রোটিয়াদের বিপক্ষে কিপ্টে বোলিংয়ের পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন বুমরাহ। আর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে আফগানিস্তানকে ৪-১এ জেতান রশিদ। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত ওয়ানডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোন ক্রিকেটার।


No comments:

Post a Comment