rongginnbd
Tuesday, February 13, 2018
সবজি পোলাও রান্নার সহজ রেসিপি (ভিডিও)
রঙিন ডেস্ক :
যে কোনো উৎসবের দিনে বেশিরভাগ ক্ষেত্রে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি। কিন্তু সব সময় তো আর এগুলো সবার ভালো লাগবে না খেতে। তাই সবজি দিয়েও কিছু একটা রান্না করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই এবং কম সময়ের মধ্যে রান্না করতে পারেন সবজি পোলাও।
উপকরণ :
এক গ্লাস বাসমতি চাউল (২৫০ গ্রাম)
জিরা ১ টেবিল চামচ
তেজ পাতা ২টা
দারুচিনি ২ ইঞ্চি সাইজের
কালো এলাচ ১টা (গুড়া করা)
সাদা এলাচ ২টা (গুড়া করা)
লবঙ্গ ৪টা
কালো মরিচ – ৬ থেকে 8টা
জয়ত্রি, জয়ফল
পানি ২ গ্লাস (চাল এবং পানি পরিমাপের জন্য একই কাপ বা গ্লাস ব্যবহার করুন)
সবুজ মটরশুটি-১/৩ কাপ
পেঁয়াজ কুচি -২টা
আলু বড় সাইজের একটি
ফ্রাঞ্চ মটরশুটি-১/৩ কাপ
ফুলকপি – ১/২ কাপ
গাজর (কাটা) -১/৩ কাপ
পনির (কিউব) -১০০ গ্রাম
কাচা মরিচ -২
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
ঘি-২ চামচ
লবণ পরিমান মত
প্রণালি :প্রথমে একটি ফ্রাইপ্যানে একটু তেল দিন। এরপর ঘী ঢেলে দিন। তেল ও ঘী গরম হলে তাতে তেজপাতা, দারুচিনি এলাচ ও গোলমরিচ, লবঙ্গ ও জিরা দিয়ে দিন।এগুলো নেড়েচেড়ে এবার পেঁয়াজ কুচি ও কাচা মরিচ দিয়ে দিন দিয়ে দিন। পেয়াজটা একটু বাদামী হয়ে এলে পনির দিন। পনির গুলো একটু ভেজে তুলে নিন।এবার সেই পেঁয়াজের মধ্যে কেটে রাখা সবজি ও মটরশুটি দিয়ে দিন। একটু নেড়ে ঢেকে দিন। মিডিয়াম আচে ৪-৫ মিনিট রান্না করুন। এর মাঝে নেড়ে নেড়ে দিন।সবজি হালকা সিদ্ধ হলে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। এবার ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর দুই গ্লাস পানি দিন। এবার ভেজে রাখা পনির ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।চুলার জালটা বাড়িয়ে ৩-৪ মিনিট রান্না করুন। এরপর একটু নেড়ে দিন। পানি বেশি মনে হলে ঢাকনাটা হালকা খুলে রাখুন।চুলার জ্বালটা এবার মিডিয়াম আচে দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। এবার ঢাকনাটা খুলে একটি চামচ অথবা ছুরি ভেতরে ঢুকিয়ে দেখুন পানি শুকিয়েছে কিনা। যদি চামচ বা ছুরির আগায় পানি উঠে আসে তাহলে চুলার জালটা আরো কমিয়ে দিয়ে একমিনিট রাখুন।এরপর ৮-১০ মিনিট দমে রাখুন। ব্যস হয়ে গেলো সবজি পোলাও রেসিপি। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment