rongginnbd
Wednesday, February 14, 2018
সালমান-সোনাক্ষির ‘নয়না ফিসল গয়ি’
রঙিন ডেস্ক :
ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন বলিউড অভিনেতা সালমান খান। ফিরলেন দাবাংয়ের ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। আসল ঘটনাটা কি?
সম্প্রতি‘ওয়েলকাম ট্যু নিউ ইয়র্ক’ ছবির জন্য একটা গানের শুটিং করেছেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুটিং হয়েছে নিউ ইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র আগে সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’ আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।
পুরনো স্মৃতি হাতরাচ্ছেন সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘‘দাবাং আর দাবাং টু-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুটিং করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।”
পুরনো স্মৃতি হাতরাচ্ছেন সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘‘দাবাং আর দাবাং টু-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুটিং করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।”
পরিচালক চাকরি টোলেটি সালমান-সোনাক্ষীর রসায়ন নিয়ে উচ্ছ্বসিত, ‘‘এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দুজনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভাল যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুটিং হয়ে গেল।”
‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় করণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভুতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment