Wednesday, February 14, 2018

ভালোবাসা দিবসের নাটক

রঙিন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে পাঁচদিনব্যাপি প্রচার হবে বিশেষ নাটক। এই আয়োজনে দেখানো হবে ভালোবাসার ৯টি নাটক। নাটকগুলোতে রয়েছেন দেশের জনপ্রিয় ও গুণী শিল্পীরা। আজ ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ২০ মিনিটে ‘লাভ এক্সপ্রেস-৩’ প্রচার শুরু হবে। এতে অভিনয় করেছেন- শ্যামল মওলা, নওশাবা, আজমেরী আশা, মাজনুন মিজান, মিশু সাব্বির প্রমুখ।
ডাবর ভাটিকা নিবেদিত ‘লায়লা তুমি কি আমাকে মিস কর?’ প্রচার শুরু হবে ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন প্রমুখ।


No comments:

Post a Comment