Wednesday, February 14, 2018

টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা

প্রস্তুত প্রণালি :মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। হালকা করে মাছ ভেজে নিন, সাবধান, পাবদা মাছ খুব পাতলা, ভাজা হয়ে গেলে আস্তে করে উঠাবেন (ফ্রাই প্যানে মাছ ভাজলে উঠাতে সুবিধা হয়)।একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কালোজিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং টমেটোর টুকরা দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।তারপর মাছগুলো দিয়ে তাতে ধনেপাতা কুচি, সিদ্ধ করে রাখা মটরশুটি ও সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। টমেটো গলে গেলে আর মাছ হালকা সিদ্ধ হলে লেবুপাতা বা লেমন গ্রাস বা লেবুর রস দিয়ে গ্যাস বন্ধ করে ১০ মিনিট রাখুন। কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নামিয়ে পরিবেশন করুন টমেটো পাবদা বিলাসী।


No comments:

Post a Comment