rongginnbd
Sunday, February 11, 2018
টমেটো দিয়ে ডিমের অসাধারণ রেসিপি (ভিডিও)
রঙিন ডেস্ক :
ডিমভুনা তো সবারই প্রিয় একটি খাবার। যারা মাছ-মাংস খাননা তাদের তো কথায় নেই। ডিমই তাদের ভরসা। তবে সবার পছন্দের সেই ডিমকি প্রতিদিন একভাবে ভুনা করবেন? না। তাই আজ থাকছে আপনাদের জন্য অসাধারণ একটি রেসিপি। টমেটো দিয়ে রান্না করা এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু। তাহলে আর দেরি কেন চলুন দেখে নেয়া যাক রেসিপিটা-
উপকরণ :
ডিম ৬টা
পিঁয়াজ স্লাইজ করে কাটা ৩টা
১ট বড় সাইজের টমেটো ও ১টা পিঁয়াজ একসঙ্গে বাটা
টমেটো স্লাইজ করে কাটা দুই পিচ, লাল মরিচ ৪-৫টা
দারুচিনি
কালো এলাচ : ৪পিচ
সাদা এলাচ ৩ পিচ
১টা রসুন+আদা হাফ ইঞ্চি+কাচা মরিচ ৪টি+ধনে এক টেবিল চামচ+জিরা হাফ টেবিল চামচ নিয়ে সব একসঙ্গে বাটা
আস্ত কালো গোল মরিচ ১/৪ টেবিল চামচ
হলুদ ১ টেবিল চামচ
লবণ পরিমাণ মতো
ধনে পাতা
শরিষার তেল
প্রণালি :
প্রথমে ডিমগুলিকে সিদ্ধ করে নিন। সিদ্ধ ডিমগুলির খোসা ছড়িয়ে চারপাশে ছুরি দিয়ে একটু কেটে নিন। যাতে মসলাটা ডিমের মধ্যে যেতে পারে।
এরপর এক চামচ বেটে রাখা মসলা, একটু হলুদ এবং লবণ দিয়ে ডিমগুলো মাখিয়ে তেলে ভেজে নিন। তেল থেকে মসলাগুলোও উঠিয়ে রাখুন পরে ব্যবহার করার জন্য।
এবার আরেকটু তেল দিন কড়াইয়ে। তেল গরম হলে এলাচ, দারুচিনি ও গোলমরিচগুলো ছেড়ে দিন। এক মিনিট নেড়েচেড়ে পিঁয়াজগুলো দিয়ে দিন।
পিঁয়াজ হালকা বাদামি হলে এতে বেটে রাখা বাকি মসলা দিয়ে দিন। খানিক নেড়েচেড়ে এবার বেটে রাখা টমেটো ও পিঁয়াজের পেস্ট ঢেলে দিন।
একে একে হলুদ ও লবণও দিয়ে দিন। এরপর নাড়তে থাকুন যাতে কড়াইয়ে মসলা লেগে না যায়। মসলাটা একটু লাল হয়ে আসলে তাতে পানি দিয়ে দিন। পানিটা হালকা গরম হলেই ডিমগুলো ছেড়ে দিন। এবার ঢেকে কয়েক মিনিট রান্না করুন।
অপর একটি চুলায় একটি প্যানে তেল গরম দিন। এতে স্লাইজ করে কেটে রাখা দুই পিচ টমেটো লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিন। বোটাসহ লালমরিচগুলোও ভেজে নিন সেই তেলে। টমেটো ও মরিচ ভাজা হলে তুলে রাখুন।
এদিকে ডিম রান্নায় তেল ওপরে উঠে এলে টমেটো ও মরিচগুলো দিয়ে দিন। ডিম ভাজার সময় তুলে রাখা মসলাটাও দিয়ে দিন, এতে ভালো ঘ্রাণ আসবে।
সবশেষে কেটে রাখা ধনে পাতা গুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই রেসিপি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment