rongginnbd
Saturday, February 24, 2018
করাচির জয় ছাপিয়ে আফ্রিদির ক্যাচ (ভিডিও)
রঙিন ডেস্ক :
খেলার মাঠে ক্যাচ ধরাটা থাকবেই। তবে কিছু ক্যাচ ধরা মানুষের চোখে লেগে থাকে। তেমনই এক ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বয়স তার ৩৭ পেরোলেও ঠিক ২০ বছরের তরুণের মতো দেখালেন নিজের পারফর্মেন্স।
শুক্রবার দুবাইয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুখোমুখি হয়েছিলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর করাচি কিংস। করাচি কিংসের হয়ে খেলতে নামেন এই অলরাউন্ডার।
ম্যাচটিতে বর্ষীয়ান এই অলরাউন্ডার যেভাবে একটি ক্যাচ ধরলেন, তা দেখে চোখ কপালে উঠেছে সবার।
কোয়েটার হয়ে ব্যাট করছিলেন উমর আমিন। ইনিংসের ১৩তম ওভারে মোহাম্মদ ইরফানের করা বলে বাউন্ডারির কাছ থেকে সেই অবিশ্বাস্য ক্যাচটি ধরেন আফ্রিদি। যেটি গ্যালারিতে উপস্থিত দর্শকদেরও বিশ্বাস হচ্ছিল না।
মোহাম্মদ ইরফানের লেন্থ ডেলিভারিটি লং অনের উপর দিয়ে উঠিয়ে মেরেছিলেন উমর আমিন। বাঁহাতি এই ব্যাটসম্যানও নিশ্চয়ই ভেবেছিলেন বলটি ছক্কা হয়ে যাবে। এমন সময় সবাইকে চমকে দিয়ে বলটি ধরে ফেলেন আফ্রিদি।
তবে বল হাতে থাকলে বাউন্ডারিতে পা লেগে যাবে বলে ক্যাচ নিয়েই চোখের পলকে সেটি বাতাসে উঠিয়ে দেন আফ্রিদি। এরপর বাউন্ডারির বাইরে থেকে এসে দারুণ বুদ্ধিমত্তায় ক্যাচটি তালুবন্দী করেন দ্বিতীয়বার। ম্যাচে তার দল করাচি জিতেছে, তবে জয়-পরাজয় ছাপিয়ে দিন শেষে আলোচনায় আফ্রিদির ক্যাচটিই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment