Saturday, February 24, 2018

নিদাহাস ট্রফি : বাংলাদেশকে এগিয়ে রাখছেন মাঞ্জরেকার

নিদাহাস ট্রফিকে বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন ভারতীয় এ ধারাভাষ্যকার। তিনি বলেন, ‘বিশ্বের সামনে নিজেদের আরও একবার তুলে ধরার জন্য নিদাহাস ট্রফি বাংলাদেশের জন্য দারুণ সুযোগ। ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ শক্তিশালী দল হয়ে উঠছে। তাদের ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, ফিটনেস ও আত্মবিশ্বাসে অনেক উন্নতি হয়েছে।’
তবে দেশের বাইরে ভালো করাটা যে মোটেও সহজ নয় সেটাও বলে দিয়েছেন তিনি। মাঞ্জরেকার বলেন, ‘বিদেশের মাটিতে ভালো কিছু করতে হলে বাংলাদেশ দলকে আরও অনেক দূর যেতে হবে। আসলে এ বিষয়ে ভারতের সঙ্গেও তো তাদের খুব একটা পার্থক্য নেই। কয়েক বছর আগে ভারতও দেশের বাইরে ভালো করত না। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমি দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে দেখছি। সাকিব ও মুস্তাফিজের মতো দু’জন বিশ্বমানের তারকা আছে তাদের। ফর্মে থাকা তামিমের কথা ভুলে গেলেও চলবে না।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়ায়

No comments:

Post a Comment