rongginnbd
Saturday, February 24, 2018
ইসলাম ধর্ম মতে শোয়েবকে বিয়ে করলেন দীপিকা
রঙিন ডেস্ক:
অবশেষে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করলেন অভিনেত্রী দীপিকা কাকর। উত্তরপ্রদেশে শোয়েবের গ্রামেরবাড়ি হামিরপুরে নিকাহ সম্পন্ন হয়েছে ‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালের জনপ্রিয় এই জুটির।
এদিকে গুঞ্জন ছড়িয়েছে, বিয়ের আগে ধর্মপরিবর্তন করেছেন দীপিকা! একটি সর্ব ভারতীয় সংবাদ চ্যানেলের দাবি, বিয়ের আগে ধর্ম পরিবর্তন করে ফৈজা হয়েছেন দীপিকা। বিয়ের কার্ডে লেখা রয়েছে, শোয়েব ও ফৈজা। যদিও আরেকটি কার্ডে শোয়েব-দীপিকা নামই লেখা রয়েছে। তবে সংবাদটির খবরে বলা হয়, বিয়ের আগে ধর্ম পরিবর্তন করে দীপিকাও ইসলাম মতেই বিয়ে সম্পন্ন করেন।
শোয়েব ও দীপিকার বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শোয়েব ও দীপিকার বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’জনের নিকাহ হয়েছে বলে খবর। ফলে জল্পনার সত্যতা থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। এবিষয়ে যদিও বর বা কনে কেউ কোনো ঘোষণা করেননি।
উল্লেখ্য, দীপিকা কাকর ২০১৩ সালে প্রথম বিয়ে করেন চিত্রশিল্পী রোনাক মেহাতাকে। তবে সেই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। ২০১৫ সালের শেষের দিকে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর শোয়েব ইব্রাহিমের সাথে সম্পর্কে জড়ান দীপিকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment