rongginnbd
Saturday, February 24, 2018
পগবার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!
রঙিন ডেস্ক :
ট্রান্সফার ফির রেকর্ডটা এখন নেইমারের দখলে। তবে তার আগে ছিলেন পল পগবা। গত বছরের জুলাইতে রেকর্ড ১১০ মিলিয়ন ইউরোতে পগবাকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানউর কোচ হোসে মরিনহোর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে এখন সেই দামি ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে এখন কথা উঠেছে।
হোসে মরিনহো রীতিমত ধমক দিয়ে পগবাকে মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দাম দিয়ে কিনতে পারে, কিন্তু দলে জায়গা দেয়ার ক্ষমতা একমাত্র কোচের। দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ক্লাবে ফরাসি মিডফিল্ডারের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে পগবার পারফরম্যান্স নিয়ে সরাসরিই সমালোচনা করে বসেন মরিনহো। বুধবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে তো শুরুর একাদশে তাকে জায়গাই দেননি ম্যানইউ বস; যা নিয়ে পগবাও ক্ষুব্ধ।
ওল্ড ট্রাফোর্ডে রবিবার চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ম্যাচেও পগবাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সর্বশেষ পাঁচ ম্যাচে একবারও খেলানো হয়নি তাকে।
‘দ্য সান’- এর প্রতিবেদনে এসেছে, সমস্যা এতটাই জটিল রূপ নিয়েছে যে, মরিনহোর ক্যারিংটন অফিসে গুরু-শিষ্যের মধ্যে রীতিমতো লেগে গিয়েছিল। রুমের ভেতর ম্যানইউ কোচ পগবাকে ধমক দিয়ে বলেন, ‘আমার দরজার বাইরে কি লেখা রয়েছে দেখো, আমি কোচ। আমিই এই ক্লাবের বস।’
ইংলিশ মিডিয়ায় এমন খবরও বেরিয়েছে, মরিনহোর আচরণে ক্ষুব্ধ পগবা সঙ্গে সঙ্গেই তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে যোগাযোগ করেন। ম্যানইউ ছেড়ে দেবেন বলে অন্য ক্লাবের খোঁজখবর নেয়ার কথাও নাকি বলেন ফরাসি মিডফিল্ডার।
তবে পগবা চাইলেও তার যে বেতন (৯০ মিলিয়ন ইউরো), তাতে অন্য যে কোনো ক্লাবে সহসাই চলে যাওয়া কঠিন হবে। আর কোনো ক্লাব তাকে নিলেও এখন নিশ্চয়ই কম বেতনে নিতে চাইবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment