Friday, March 2, 2018

এবার কমেডি ছবিতে সোনাক্ষী!

রঙিন ডেস্ক: ‘থাপ্পার সে ডার নেহি লাগতা সাব; পেয়ার সে লাগতা হ্যায়’- এই বিখ্যাত সংলাপটির কথা নিশ্চয় মনে আছে পাঠকের। সালমান খানের সামনে নির্ভয়ে যে মেয়ে এই কথাটি বলেছিলেন তিনি আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ‘দাবাং’ -এর মতো হিট সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষি সিনহা। ছবিতে অভিনয়ের দক্ষতায় পেয়ে যান দাবাং কন্যার খেতাবও। এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি।
এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে। তৃতীয় কিস্তিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল এ সিনেমাটি।


No comments:

Post a Comment