Friday, March 23, 2018

ক্যাপ্টেন আবিদের স্ত্রী আর নেই

উল্লেখ্য, গত ১২ মার্চ ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। এতে ৫১ জন নিহত হয়। নিহতদের মধ্যে বৈমানিক আবিদও রয়েছেন।
স্বামীর আকস্মিক মৃত্যুর শোক সামলে উঠতে পারেননি আফসানা। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে উত্তরাতে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল আফসানাকে। পরে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তার মাথায় অস্ত্রোপচার হয়। গত ছয় দিন ধরে এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।


No comments:

Post a Comment