rongginnbd
Friday, March 23, 2018
গুরুতর আহত আলিয়া
রঙিন ডেস্ক:
‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং করতে বুলগেরিয়ায় গিয়েছিলেন আলিয়া ভাট। কিন্তু ২৫ বছরের জন্মদিন পালনের পর আচমকাই সেখানে অসুস্থ হয়ে পড়েন মহেশ ভাট কন্যা।
জানা যায়, শুটিং করতে গিয়ে কাধে গুরুতর চোট পান আলিয়া। তাই বুলগেরিয়া থেকে মুম্বাইতে নিয়ে আসা হয় তাকে। আলিয়া ভাটের মা সোনি রাজদান জানিয়েছেন, কাধের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আলিয়ার। সেজন্য আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। কমপক্ষে ১৫ দিন কিংবা এক মাসের আগে আলিয়া শুটিং শুরু করতে পারবেন না বলেই জানিয়েছেন চিকিৎসক। তবে শুধু কাধ নয়, উঁচু থেকে পড়ে থুতনিতেও চোট পেয়েছেন আলিয়া ভাট।
মা সোনি রাজদানের সাথে আলিয়া। ছবি- সংগৃহীত
এদিকে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া। আপাতত রণবীরের সঙ্গেই আলিয়া ডেট করছেন বলে শোনা যায়। যদিও এ বিষয়ে রণবীর বা আলিয়া, কেউ কোনো মন্তব্য করেননি। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment