rongginnbd
Friday, March 16, 2018
করণকে বিয়ে করতে চান সুরভি!
রঙিন ডেস্ক:
ছোট পর্দায় সফলতার পর এখন বলিউডে বলিউডে যাত্রা করেছেন করণ সিং গ্রোভার। সহশিল্পীদের সাথে সম্পর্কে জড়ানোর দিক থেকে যেন সকলকে হার মানিয়েছেন এই তারকা। তবে শেষ পর্যন্ত বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সাথে গাঁটছড়া বাঁধেন সুদর্শন করন সিং।
করণ সিং গ্রোভারের বিয়ে হলেও এই অভিনেতার গলায় মালা দিতে চান টেলিভিশনের এক অভিনেত্রী। আর সেই কথা নিজের মুখে স্বীকার করলেন, তাও আবার টক শো’তে হাজির হয়ে। অবাক লাগছে শুনতে? ভাবছেন, বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে আবার কে বিয়ে করতে চাইলেন?
করণ সিং গ্রোভার ও সুরভি জ্যোতি। ছবি- সংগৃহীত
সম্প্রতি একটি টক শো’তে হাজির হয়ে করণ সিং গ্রোভারকে বিয়ে করতে চান বলে জানান সুরভি জ্যোতি। তিনি বলেন, টেলি অভিনেতাদের মধ্যে কাউকে বিয়ে করতে হলে, তিনি করণের গলাতেই মালা দিতে চান। শুধু তাই নয়, করণ সিং গ্রোভারকে সব সময়ই তিনি পছন্দ করেন। আর সেই কারণেই করণকে তিনি বিয়ে করতে চান বলেও জানিয়েছেন সুরভি।
শো’টির কিছু অংশ ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। দেখুন সেই
ভিডিওটি…
এদিকে সম্প্রতি করণ সিং গ্রোভারের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করেন বিপাশা বসু। শুধু তাই নয়, প্রেম দিবস উপলক্ষে ক্যামেরার সামনেই চুম্বন করে একক অপরকে অভিনন্দনও জানান করণ-বিপাশা। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment