Friday, March 16, 2018

জন্মদিনে সবাইকে আমিরের সারপ্রাইজ!

রঙিন ডেস্ক : অনস্ক্রিণে বলিউডের মিস্টার পারফেকশনিশ্ট আমির খানকে অভিনেত্রীদের চুমু খেতে দেখেছেন সবাই; যা স্বাভাবিক হয়েই থাকে প্রায় ছবিতে। কিন্তু স্ত্রী’র সাথে কখনোও ঘনিষ্ট অবস্থায় দেখেছেন এ অভিনেতাকে? এবার তার ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী কিরণ রাওকে জড়িয়ে ধরে চুমু খেয়ে সবাইকে সারপ্রাইজ দিলেন আমির! তাও একবার নয়, সবার সামনে দু দু’বার চুমু খান তিনি!
গতকাল বুধবার জন্মদিন উদযাপনের জন্য পরিবারসহ আমিরখান গিয়েছিলেন যোধপুর। সেখান থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। ফিরে আসার পর, তিনি শুধু তার ছোট উদযাপনের কথায় শেয়ার করলেন না, স্ত্রীর সাথে ঘনিষ্ট মুহূর্তও উপহার দিলেন মিডিয়া পারসনদের। বেশ, আমরা বলব, এটা ছিলো মিয়া-বিবির জন্য ‘খুললাম খুললা পেয়ার’।
শুধু বিমানবন্দরেই নয়, মুম্বাইয়ে তার বাড়িতেও স্ত্রীকে কিস করতে দেখা যায় আমীর খানকে। সেখানে এ দম্পতি জন্মদিনের কেক কেটে উদযাপনের সময় এক-অপরকে ঠোঁটে চুমু দিয়ে পাপরাৎজিদের চমকে দেন।
তবে আমীর এবং তার স্ত্রী কিরনের রোমান্টিক দৃশ্য এটাই প্রথম নয়। শেষ আমীরকে তার স্ত্রী কিরনকে চুমু দিতে দেখা যায় ‘মামি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর অনুষ্ঠানে; যেটা ছিলো ২০১১ সালের ঘটনা।





No comments:

Post a Comment