Friday, March 16, 2018

প্রিয়ার নতুন ছবি ভাইরাল!

রঙিন ডেস্ক : ভ্রু নাচিয়েই তুমুল আলোচিত হন ভারতীয় মডেল-অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এবার নাকি তিনি রণবীর সিং-এর সঙ্গে অভিনয় দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন। তবে তার আগে আবার নিজের মডেলিং নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লেন এ তরুণী। এবার তার ফটোশুটের কয়েকটি ছবি ইন্সট্রাগ্রামে আসার পরপরই ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
সম্প্রতি একটি ফটোশুটে মডেল হয়েছেন প্রিয়া। কোচিনের একটি বিজ্ঞাপন সংস্থার হয়ে ফটোশুটে অংশ নেন তিনি। দক্ষিণী কন্যার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই প্রচুর লাইক-কমেন্ট দেখা যায়।
এদিকে তারকাখ্যাতির পর প্রিয়া ইনস্টাগ্রাম থেকেও অর্থ উপার্জন শুরু করেছেন। জানা গেছে, তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার এবং পোস্টের জন্য ৮ লাখ টাকা নিচ্ছেন।

No comments:

Post a Comment