Friday, March 16, 2018

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ড্র কাল

এই আট দলের কে কার মুখোমুখি হবে সেটা নির্ধারণ করতে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদরদপ্তরে অনুষ্ঠিত হবে ড্র। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই ড্র। ড্রতে কোনো সিসেড (সেরা বাছাই) দল থাকবে না। এক পাত্রেই থাকবে সবগুলো দলের নাম। শেষ আটে থাকবে না কোনো দেশের প্রতিবন্ধকতা। কোয়ার্টার ফাইনালে যেকোনো দেশের, যেকোনো ক্লাব, যেকোনো দলের বিপক্ষেই খেলতে পারবে। সেক্ষেত্রে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও মুখোমুখি হতে পারে কোয়ার্টারে। আবার ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও লিভারপুলেরও দেখা হয়ে যেতে পারে শেষ আটের লড়াইয়ে।

No comments:

Post a Comment